Subscribe with Google-এর অতিরিক্ত পরিষেবার শর্তাবলী

শেষবার পরিবর্তন করা হয়েছিল: এপ্রিল ২০২৪

Subscribe with Google (“SwG”) SwG ব্যবহার করতে হলে, কেনাকাটার প্রসেস চলাকালীন আপনাকে অবশ্যই (১) Google পরিষেবার শর্তাবলী এবং (২) SwG-র এইসব অতিরিক্ত পরিষেবার শর্তাবলী “SwG অতিরিক্ত শর্তাবলী”) মেনে চলতে হবে।

প্রতিটি ডকুমেন্ট ভালো করে পড়ুন। এই ডকুমেন্টগুলি একত্রে “শর্তাবলী” নামে পরিচিত। আমাদের পরিষেবা ব্যবহার করার সময় আপনি আমাদের থেকে কী আশা করতে পারবেন এবং আমরা আপনার থেকে কী আশা করি তা এতে উল্লেখ করা থাকে।

আপনি ফ্রান্সে বসবাসকারী গ্রাহক না হলে, এই SwG অতিরিক্ত শর্তাবলীর সাথে যদি Google পরিষেবার শর্তাবলীর বিরোধ দেখা যায়, তাহলে এই SwG-র ক্ষেত্রে SwG অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হবে।

আমাদের গোপনীয়তা নীতি এইসব শর্তাবলীর অংশ না হলেও আমরা আপনাকে সেটি পড়তে উৎসাহিত করি। এটি পড়লে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে নিজের তথ্য কীভাবে আপডেট, ম্যানেজ ও এক্সপোর্ট করতে এবং মুছে ফেলতে হয়

কেনাকাটার সময় আপনি এই শর্তাবলী দেখতে, কপি করতে এবং পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন। আমরা এই চুক্তির কোনও কপি সেভ করে রাখি না।

-----------------------------------------------------------------------------------------------------

  1. SwG ব্যবহার করা

পরিষেবা ব্যবহার করা। আপনি SwG ব্যবহার করে প্রকাশনা অ্যাক্সেস করতে (“প্রকাশনা”), ওইসব প্রকাশনার জন্য সাবস্ক্রিপশন (“সাবস্ক্রিপশন”) ম্যানেজ করতে, মনে রাখবেন প্রতিটি প্রকাশনা থার্ড-পার্টি প্রকাশকদের (“প্রকাশক”) মাধ্যমে উপলভ্য করানো হয় এবং এককালীন বা রেকারিং ফি (প্রতিটি এক একটি “পেড সার্ভিস” এবং একত্রে “পেড পরিষেবা”) দিয়ে বিশেষ কিছু প্রিমিয়াম ফিচার বা কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। পেড পরিষেবার মধ্যে রয়েছে পছন্দমতো সাজিয়ে নেওয়া, স্টিকার এবং অন্যান্য SwG পরিষেবা যা Google প্রদান করতে পারে। মনে রাখবেন, এই ধরনের থার্ড-পার্টি সংস্থাগুলি Google-এর সাথে অ্যাফিলিয়েটেড নয় এবং SwG-এর মাধ্যমে উপলভ্য করা এমন কোনও প্রকাশনার অনুমোদন Google দেয় না যেগুলি Google ছাড়া অন্য কোনও সোর্স থেকে উপলভ্য করা হয়েছে। আপনি SwG ব্যবহার করার সময় আপনার কেনা সমস্ত পেড পরিষেবার ক্ষেত্রে Google আপনার সাথে চুক্তিবদ্ধ পার্টনার হবে। যে Google এন্টিটি আপনাকে SwG বিক্রি ও প্রদান করে এবং আপনি যে এন্টিটির সাথে চুক্তি করছেন, সেটি হল আপনার বিলিং ঠিকানার সাথে সম্পর্কিত এন্টিটি, যা নিচে উল্লেখ করা হল:

Google এন্টিটি আপনার বিলিং ঠিকানায় উল্লেখ করা দেশ:
Google LLC

1600 Amphitheatre Parkway

Mountain View, CA USA 94043

আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, মেক্সিকো, পেরু, মার্কিন যুক্তরাষ্ট্র
Google Ireland Limited (“GIL”)

Gordon House, Barrow Street

Dublin 4, Ireland

অস্ট্রেলিয়া, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, নিউজিল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম
Google Commerce Limited (“GCL”)

Gordon House, Barrow Street

Dublin 4, Ireland

অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, সৌদি আরব, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাজ্য

বয়স সংক্রান্ত প্রয়োজনীয়তা। SwG ব্যবহার করার জন্য আপনার একটি বৈধ Google অ্যাকাউন্ট থাকতে হবে। Google অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তা আপনি Google পরিষেবার শর্তাবলী থেকে জানতে পারবেন।

SwG-তে নির্দিষ্ট সাবস্ক্রিপশন বা ফিচার ব্যবহারের ক্ষেত্রে বয়স সংক্রান্ত অতিরিক্ত প্রয়োজনীয়তা উল্লেখ করা থাকলে আপনাকে তা অবশ্যই মেনে চলতে হবে।

থার্ড-পার্টির ফি। আপনি SwG ব্যবহার করার ফলে কোনও থার্ড-পার্টি (যেমন আপনার ইন্টারনেট বা মোবাইল পরিষেবা প্রদানকারী) সংস্থাকে কোনও অ্যাক্সেস বা ডেটা ফি দেওয়ার প্রয়োজন হলে, তা দেওয়ার দায়িত্ব আপনার উপর বর্তায়।

আপনার সম্পর্কে তথ্য। SwG ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত ডেটা কীভাবে ব্যবহার করা হয় এবং গোপনীয়তা রক্ষা করা হয় তা আপনি Google-এর গোপনীয়তা নীতি থেকে জানতে পারবেন। ট্রানজ্যাকশন প্রসেস করা, আপনার জন্য পেড পরিষেবা চালু করা বা অ্যাকাউন্ট সম্পর্কে আপনাকে জানানোর জন্য Google আপনার নাম ও ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্য প্রকাশকদের প্রদান করতে পারে। অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে সরাসরি প্রকাশককে তথ্য প্রদান করার জন্যও বলা হতে পারে। প্রকাশকরা তাদের গোপনীয়তা নীতি অনুযায়ী এই তথ্য ব্যবহার করার ব্যাপারে সম্মতি জানায়।

এইসব শর্তাবলীতে পরিবর্তন। এইসব শর্তাবলীতে কোনও পরিবর্তন করা হলে, তা Google-এর পরিষেবার শর্তাবলীতে যেভাবে বর্ণনা করা হয়েছে সেইভাবে ম্যানেজ করা হবে।

  1. কেনাকাটা ও পেমেন্ট

Google Payments। SwG-র মাধ্যমে পেড পরিষেবা কেনার জন্য, আপনার Google Payments অ্যাকাউন্ট থাকতে হবে এবং Google Payments পরিষেবার শর্তাবলীতে সম্মতি জানাতে হবে। Google Payments অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি পেড পরিষেবা কিনলে Google Payments গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য হয়। আপনার Google Payments অ্যাকাউন্টে SwG-র মাধ্যমে করা সমস্ত কেনাকাটা সংক্রান্ত প্রদেয় অর্থরাশি পেমেন্ট করার দায়িত্ব আপনার উপর বর্তায়। এই SwG অতিরিক্ত শর্তাবলীর সাথে Google পেমেন্টস পরিষেবা সংক্রান্ত শর্তাবলীর বিরোধ দেখা দিলে, এই SwG অতিরিক্ত শর্তাবলীই কার্যকর হবে।

ট্যাক্স। “ট্যাক্স” বলতে সংশ্লিষ্ট জরিমানা ও সুদসহ পেড পরিষেবা বিক্রির সাথে সম্পর্কিত শুল্ক, কাস্টমস ফি, লেভি বা ট্যাক্স (আয়কর ব্যতীত) বোঝায়। সমস্ত ট্যাক্স পেমেন্ট করার দায়িত্ব আপনার এবং কোনও ট্যাক্স ছাড় না দিয়ে পেড পরিষেবার জন্য নির্ধারিত মূল্য আপনাকেই পেমেন্ট করতে হবে।

রিফান্ড ও প্রত্যাহারের অধিকার। আপনার কেনা আইটেম প্রত্যাহার বা বাতিল করা অথবা আইটেম ফেরত দিয়ে রিফান্ড নেওয়ার ব্যাপারে আপনার অধিকার সম্পর্কে জানতে SwG-র রিফান্ড সংক্রান্ত নীতি দেখুন। SwG-র রিফান্ড সংক্রান্ত নীতিতে স্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে অথবা নিচে বিভাগ ৩-এ দেওয়া ব্যাখ্যা অনুযায়ী আপনার প্রত্যাহারের অধিকার না থাকলে, সমস্ত বিক্রি চূড়ান্ত বলে গণ্য হয় এবং কোনও আইটেম ফেরত, বদলানো বা রিফান্ডের অনুমতি দেওয়া হয় না। কোনও ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আইটেম বদলানো, ফেরত দেওয়া বা রিফান্ডের অনুমোদন করা হলে, আপনার পেমেন্ট করা অর্থ ফেরত দেওয়া হতে পারে এবং ওই ট্রানজ্যাকশনের জন্য আপনি যে পেড পরিষেবা ব্যবহারের অধিকার পেয়েছিলেন তা আপনি আর হয়তো অ্যাক্সেস করতে পারবেন না।

সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের জন্য প্রত্যেক বিলিংয়ের মেয়াদে (এটি সাপ্তাহিক, মাসিক, বার্ষিক বা অন্য কোনও সময়সীমা হতে পারে) অটোমেটিক চার্জ করা হয় এবং প্রতিটি বিলিংয়ের মেয়াদ শুরু হওয়ার সর্বাধিক ২৪ ঘণ্টা আগে আপনাকে চার্জ করা হতে পারে। সাবস্ক্রিপশন কেনার আগে প্রাসঙ্গিক বিলিংয়ের মেয়াদ আপনাকে দেখানো হবে।

(ক) ট্রায়ালের মেয়াদ। আপনি কোনও পেড প্রকাশনার সাবস্ক্রিপশন নিলে, একটি ট্রায়ালের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কোনও চার্জ ছাড়াই সাবস্ক্রিপশনের বিভিন্ন সুবিধার অ্যাক্সেস পেতে পারেন, তবে সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে চার্জ করা হবে এবং আপনার সাবস্ক্রিপশন বাতিল না হওয়া পর্যন্ত সেই চার্জ কাটা হবে। যদি চার্জ দিতে না চান, তাহলে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। আপনি যদি ট্রায়াল বাতিল করেন, তাহলে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার পর আর সাবস্ক্রিপশনের কোনও সুবিধা পাবেন না। এই ধরনের ট্রায়াল এক নির্দিষ্ট সময়ের ভিতরে প্রত্যেক ব্যবহারকারীকে এক নির্দিষ্ট সংখ্যক বারই দেওয়া হতে পারে অথবা অন্যান্য বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে। ট্রায়ালের মেয়াদ অফার করা হলে, আপনি সাবস্ক্রিপশন কেনার আগে সেই ট্রায়ালের বিশদ বিবরণ এবং বাতিল করার প্রসেস আপনাকে জানানো হবে।

(খ) বাতিল করা। সহায়তা কেন্দ্রে বর্ণিত প্রযোজ্য বিলিংয়ের মেয়াদ শেষ হওয়ার আগে আপনি কোনও সাবস্ক্রিপশন যেকোনও সময় বাতিল করতে পারবেন এবং সেটি পরবর্তী বিলিংয়ে প্রযোজ্য হবে। যেমন, আপনি কোনও মাসিক সাবস্ক্রিপশন কিনলে, সেই সাবস্ক্রিপশন চলাকালীন যেকোনও মাসে আপনি সেটি বাতিল করতে পারবেন এবং সেই সাবস্ক্রিপশনটি পরের মাস থেকে বাতিল হয়ে যাবে। বর্তমান বিলিংয়ের মেয়াদের জন্য আপনি কোনও রিফান্ড পাবেন না, যদি না আপনার কাছে বিভাগ ৩-এ বর্ণিত প্রত্যাহারের অধিকার থাকে অথবা SwG-র রিফান্ড সংক্রান্ত নীতিতে অন্য কোনও অধিকার (যেমন, সাবস্ক্রিপশনটি ত্রুটিপূর্ণ হলে) প্রদান করা হয়। বর্তমান বিলিংয়ের মেয়াদের অবশিষ্ট দিনগুলিতে আপনি প্রাসঙ্গিক সাবস্ক্রিপশন ও আপডেট (প্রযোজ্য হলে) পেতে থাকবেন।

(গ) মূল্যে পরিবর্তন। সাবস্ক্রিপশন কেনার সময়, সাবস্ক্রাইব করার চুক্তিতে উল্লিখিত রেট অনুযায়ী প্রথমে আপনাকে চার্জ করা হবে। প্রকাশকের জানানো দামের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা সাবস্ক্রিপশনের দাম বাড়াতে পারি, তবে তা যুক্তিসঙ্গত হতে হবে এবং আপনার এবং Google-এর স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কোনও দাম বাড়ানোর খবর Google আপনাকে অন্তত ছয় সপ্তাহ আগে জানাবে। বিজ্ঞপ্তি পাওয়ার পরের মাসের পেমেন্টের ক্ষেত্রে বর্ধিত দাম প্রযোজ্য হবে, তবে এই চার্জ করার অন্তত ছয় সপ্তাহ আগে আপনি বিজ্ঞপ্তি পেয়ে থাকলে তবেই এটি কার্যকর হবে। যদি আপনাকে ছয় সপ্তাহের কম সময়ের নোটিশ দেওয়া হয়, তাহলে বর্ধিত দামটি আপনার পরবর্তী পেমেন্টের পরের পেমেন্ট থেকে কার্যকর হবে। যদি আপনি সাবস্ক্রিপশনের বর্ধিত দাম পেমেন্ট করতে না চান, তাহলে আপনি এই শর্তাবলীর 'বাতিল করা' বিভাগে বর্ণিত পদ্ধতি অনুসারে সাবস্ক্রিপশনটি বাতিল করতে পারবেন এবং সাবস্ক্রিপশনটির জন্য আপনার কাছ থেকে আর কোনও অতিরিক্ত অর্থ চার্জ করা হবে না। বর্ধিত দাম প্রযোজ্য হওয়ার আগে আপনি সাবস্ক্রিপশন বাতিল করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আপত্তি না জানালে, ধরে নেওয়া হবে যে আপনি বর্ধিত দামটি মেনে নিয়েছেন। যদি প্রকাশক কোনও সাবস্ক্রিপশনের দাম বাড়ায় এবং তার জন্য আপনার সম্মতির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি নতুন দামে রাজি না হলে Google আপনার সাবস্ক্রিপশন বাতিল করে দিতে পারে।

  1. EEA গ্রাহকের প্রত্যাহারের অধিকার

আপনি EEA-তে বসবাসকারী গ্রাহক হলে এবং গ্রাহক হিসেবে সাবস্ক্রিপশন কিনলে, গ্রাহক আইন আপনাকে নিচে বর্ণিত নিয়ম অনুযায়ী চুক্তি থেকে প্রত্যাহার করার অধিকার দেয়।

প্রত্যাহারের অধিকার।

কোনও কারণ না দেখিয়ে, ১৪ দিনের মধ্যে এই চুক্তি প্রত্যাহার করে নেওয়ার অধিকার আপনার রয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার ১৪ দিন পরে প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যায়।

প্রত্যাহারের অধিকার প্রয়োগ করতে হলে, স্পষ্ট বিবৃতি দিয়ে এই চুক্তি প্রত্যাহারের বিষয়ে আপনার সিদ্ধান্ত অবশ্যই আমাদের জানাতে হবে (যেমন ডাকযোগে চিঠি পাঠিয়ে বা ইমেল করে)। আপনি আমাদের সাথে swg-support-team@google.com আইডিতে ইমেল পাঠিয়ে; ফোন করে (নির্দিষ্ট দেশের ফোন নম্বর জানতে নিচে দেখুন); অথবা Google Commerce Limited, c/o Customer Support, Gordon House, Barrow Street, Dublin 4, Ireland ঠিকানায় চিঠি লিখে যোগাযোগ করতে পারেন। অ্যাটাচ করা প্রত্যাহারের মডেল ফর্মটি আপনি ব্যবহার করতে পারেন, তবে এটি আবশ্যিক নয়।

প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা মেনে চলার জন্য, প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার আগে, প্রত্যাহারের অধিকার প্রয়োগ করা সংক্রান্ত বিষয়টি জানিয়ে দেওয়াই আপনার দিক থেকে যথেষ্ট।

প্রত্যাহার করার প্রভাব।

আপনি এই চুক্তি প্রত্যাহার করে নিলে, কোনও রকম অযৌক্তিক দেরি না করে এবং সব ক্ষেত্রেই এই চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত আমাদের জানানোর ১৪ দিনের ভিতরে, ডেলিভারির খরচসহ (ব্যতিক্রম হল, আমাদের অফার করা স্ট্যান্ডার্ড ডেলিভারির পরিবর্তে অন্য ধরনের ডেলিভারি আপনি পছন্দ করে থাকলে, সেক্ষেত্রে ন্যূনতমের চেয়ে যে অতিরিক্ত খরচ হয়, সেটি ফেরত দেওয়া হয় না) আপনার থেকে পাওয়া সব পেমেন্ট আমরা ফেরত দিয়ে দেব। অন্য কোনও পদ্ধতিতে টাকা ফেরত পাওয়ার ব্যাপারে আপনি স্পষ্টভাবে সম্মত না হলে, ট্রানজ্যাকশন করার সময় প্রথমে যে পেমেন্ট পদ্ধতি আপনি ব্যবহার করেছিলেন, সেই পদ্ধতি ব্যবহার করেই আমরা আপনাকে টাকা ফেরত দেব এবং যে পদ্ধতিতেই ফেরত দেওয়া হোক না কেন, এর জন্য আপনাকে কোনও ফি দিতে হবে না।

প্রত্যাহারের সময়সীমার মধ্যে আপনি যদি পরিষেবা প্রদান শুরু করার অনুরোধ জানান, তাহলে এই চুক্তি থেকে আপনার প্রত্যাহারের বিষয়টি আমাদের জানানোর আগে পর্যন্ত যতটা পরিষেবা আপনাকে প্রদান করা হয়েছে, চুক্তির সম্পূর্ণ মেয়াদের তুলনায় তার আনুপাতিক একটি অর্থরাশি আপনাকে আমাদের পেমেন্ট করতে হবে।

প্রত্যাহারের মডেল ফর্ম।

(চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে চাইলে তবেই এই ফর্মটি পূরণ করে পাঠান)

— Google Commerce Limited, c/o Customer Support, Gordon House, Barrow Street, Dublin 4, Ireland, swg-support-team@google.com আইডিতে:

— এতদ্বারা আমি বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছি যে, নিম্নলিখিত পরিষেবা বিক্রি করার চুক্তি আমি প্রত্যাহার করছি,

— অর্ডারের তারিখ,

— গ্রাহকের নাম,

— গ্রাহকের ঠিকানা,

— গ্রাহকের স্বাক্ষর (শুধু এই ফর্মটি কাগজে বিজ্ঞাপিত হলে),

— তারিখ

এইসব শর্ত প্রত্যাহার করার জন্য Google-এর সাথে যোগাযোগ করুন।

ইমেল: swg-support-team@google.com

টোল-ফ্রি ফোন নম্বর:

অস্ট্রিয়া AT +43800701087
বেলজিয়াম BE +3280058748
বুলগেরিয়া BG +35980016066
ক্রোয়েশিয়া HR +3858008302
সাইপ্রাস CY +35780070079
চেকিয়া CZ +420800720237
ডেনমার্ক DK +4580400269
এস্তোনিয়া EE +3728002074
ফিনল্যান্ড FI +358800526660
ফ্রান্স FR +33805980236
জার্মানি DE +498006271080
গ্রিস GR +302111809425
হাঙ্গেরি HU +3680088307
আইসল্যান্ড IS +3548004450
আয়ারল্যান্ড IE +3531800832661
ইতালি IT +39800598983
লাটভিয়া LV +37180205348
লিশটেনস্টাইন LI +423800566824
লিথুয়ানিয়া LT +37080000375
লুক্সেমবার্গ LU +35280040230
মাল্টা MT +35680065114
নেদারল্যান্ড NL +318002525511
নরওয়ে NO +4780062124
পোল্যান্ড PL +48800696002
পর্তুগাল PT +351800600824
রোমানিয়া RO +40800672380
স্লোভাকিয়া SK +421800500867
স্লোভেনিয়া SI +38680688925
স্পেন ES +34800000310
সুইডেন SE +46201203099
  1. অতিরিক্ত শর্তাবলী

আপনার অ্যাক্সেস সাসপেন্ড বা বন্ধ করা। Google পরিষেবার শর্তাবলী, এই SwG অতিরিক্ত শর্তাবলী বা Google Payments ব্যবহারকারী নীতির মধ্যে কোনওটি গুরুত্বপূর্ণভাবে অথবা বারবার লঙ্ঘন করা সমেত Google পরিষেবার শর্তাবলীতে বর্ণিত যেকোনও কারণে SwG এবং/অথবা পেড পরিষেবাতে Google আপনার অ্যাক্সেস বন্ধ বা সাসপেন্ড করতে পারে। আপনার অ্যাক্সেস সাসপেন্ড বা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার আগে, Google পরিষেবার শর্তাবলীতে যেমনটা বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী Google আপনাকে যুক্তিযুক্তভাবে যতটা অগ্রিম বিজ্ঞপ্তি পাঠানো সম্ভব, তা পাঠাবে এবং আপনার বিরুদ্ধে যে লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ রয়েছে সেই বিষয়ে আপনাকে মন্তব্য করার সুযোগ দেবে। লঙ্ঘনের সত্যতা নিশ্চিত করা না গেলে, Google আপনার অ্যাক্সেস আগের অবস্থায় ফিরিয়ে দেবে।

বিধিনিষেধ: Google পরিষেবার শর্তাবলীতে বর্ণিত সাধারণ আচরণবিধি অনুসরণ করার পাশাপাশি, আপনি এগুলি করতে পারবেন না: