শেয়ারবাজার শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কারের বিকল্প নেই:তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে অনিয়ম ও দখলদারিত্বের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোই শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করতে ব্যাংক খাতে সংস্কার এখন সময়ের অপরিহার্য দাবি, যার কোনো বিকল্প নেই।
রোববার (৭ জুন) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের খেলাপি ঋণের চিত্র বিশ্লেষণ করলেই বোঝা যায় কারা প্রকৃত উদ্যোক্তা এবং কারা প্রতারণার আশ্রয় নিয়েছে। তিনি উল্লেখ করেন, অর্থনীতির রক্তসঞ্চালন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ব্যাংক খাতকে সুশাসনের আওতায় আনার পাশাপাশি পুঁজিবাজারকেও আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থনৈতিক সাংবাদিকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ব্যাংকিং সুশাসনের সবচেয়ে কার্যকর প্রহরী অর্থনৈতিক সাংবাদিকরাই। ব্যাংক খাতের নানা অনিয়ম, দুর্নীতি এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে দেশের মানুষ মূলত গণমাধ্যমের মাধ্যমেই অবগত হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দিতে হবে, তবে সেই স্বাধীনতার ভিত্তি হতে হবে বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা। শুধু বিশ্বাস দাবি করলেই হবে না, গণমাধ্যমকে এমন পেশাদার ও দায়িত্বশীল প্রক্রিয়া অনুসরণ করতে হবে যাতে জনগণ স্বাভাবিকভাবেই তাদের প্রতি আস্থা রাখতে পারে।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের জবাবদিহিতার প্রধান মানদণ্ড হলো বস্তুনিষ্ঠতা। যে গণমাধ্যম বা সাংবাদিক যত বেশি নিরপেক্ষ ও তথ্যনির্ভর, তার বক্তব্য তত বেশি গ্রহণযোগ্যতা ও কর্তৃত্ব লাভ করে।
ব্যাংক খাত সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন খাতের সংস্কারের জন্য সরকার ইতোমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। ব্যাংকিং খাত দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ হওয়ায় এ খাতের সংস্কারও গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে ব্যাংকিং কমিশনের সুপারিশগুলো সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে এবং উদ্যোক্তাদের জন্য ব্যাংকই প্রধান পুঁজির উৎস হিসেবে কাজ করছে। তবে খেলাপি ঋণের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ উদ্যোক্তা দায়িত্বশীল হলেও একটি অংশ বিভিন্ন অনিয়ম ও অপব্যবহারের সঙ্গে জড়িত রয়েছে।
শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক খাতের পাশাপাশি পুঁজিবাজারকেও শক্তিশালী অর্থায়নের উৎস হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় শুধু ব্যাংকভিত্তিক অর্থায়নের ওপর নির্ভর করে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না।
সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ফ্লোর বা স্থানে প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি মুখ্য নয়; মূল বিষয় হলো তথ্যের কাছে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করা। তথ্য যেখানে থাকবে, সাংবাদিকদের সেখানে পৌঁছানোর সুযোগ থাকতে হবে।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন নাহার, ড. মো. এজাজুল ইসলাম, ড. মো. মাশহিদুল ইসলাম জাহিদ এবং মোহাম্মদ মামদুদুর রশীদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরএফ সদস্য ওবায়দুল্লাহ রনি এবং সানাউল্লাহ সাকিব।
এসএ খান/
পাঠকের মতামত:
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য
- নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন হবে ৫ সদস্যের বোর্ড
- ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ দূর করতে সাত দফা দাবি গ্রাহক ফোরামের
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি






.jpg&w=50&h=35)
