বিজ্ঞপ্তি

আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করার সবচেয়ে সহজ ও সুরক্ষিত পদ্ধতি হল পাসকী। আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা স্ক্রিন লকের সাহায্যে সাইন-ইন করতে, পাসকী তৈরি করুন

Google Play পরিষেবা কীভাবে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে তা জেনে নিন

Google Play পরিষেবা আপনার ডিভাইসে গুরুত্বপূর্ণ ফিচার চালু করে এবং সেটি আরও সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য করতে তুলতে সহায়তা করে। Google Play পরিষেবা Google Play Store-এর থেকে আলাদা। Google Play পরিষেবা সম্পর্কে আরও জানুন

Google Play পরিষেবা ওয়াই-ফাই এবং ব্লুটুথ স্ক্যান ব্যবহার করতে পারে, যার মধ্যে এমন ডেটা থাকতে পারে যা লোকেশন বা প্রক্সিমিটি সম্পর্কে অনুমান করতে ব্যবহার করা হয়। Android 11 বা তার আগের ভার্সন আছে এমন ডিভাইস ব্যবহার করলে, আপনার ডিভাইস কিছু পরিষেবার জন্য লোকেশন সম্পর্কিত অনুমতি ব্যবহার করতে পারে যা Android-এর পরবর্তী ভার্সনে আশেপাশের ডিভাইস সম্পর্কিত অনুমতিব্যবহার করে।

Google Play পরিষেবা কীভাবে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে

আপনার ডিভাইসে মূল পরিষেবা দিতে Google Play পরিষেবা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সময় আপনার ডিভাইসের লোকেশন সংক্রান্ত তথ্য অ্যাক্সেস করতে পারে। কিছু উদাহরণ দেওয়া হল:

নিরাপত্তা এবং সুরক্ষা ফিচার প্রদান করতে

জরুরি পরিষেবা

Google Play পরিষেবা আপনার ডিভাইসে থাকা জরুরি ফিচারের সাথে কাজ করে, যেমন 'জরুরি লোকেশন পরিষেবা' এবং ভুমিকম্পের সতর্কতার। জরুরি পরিস্থিতিতে কীভাবে সহায়তা পাবেন তা জানুন

আপনি কোনও জরুরি নম্বরে কল বা টেক্সট করলে, 'জরুরি লোকেশন পরিষেবা' আপনার ডিভাইসের লোকেশন এবং 'Google লোকেশন অ্যাকুরেসি' ব্যবহার করতে পারে, এমনকি এইসব ফিচার বন্ধ করা থাকলেও।

আপনি ভূমিকম্পের সতর্কতা পাবেন কিনা তা নিশ্চিত করতে, Google Play পরিষেবা কখনও কখনও ব্যাকগ্রাউন্ডে আপনার ডিভাইসের আনুমানিক লোকেশন ব্যবহার করতে পারে।

পরামর্শ:

  • আপনার Android ডিভাইসে এইসব সেটিংস ম্যানেজ করতে, সেটিংস এবং তারপর লোকেশন বিকল্প খুলুন।
  • Android 12 বা পরবর্তী ভার্সন আছে এমন ডিভাইসের জন্য, সেটিংস এবং তারপরলোকেশন এবং তারপরলোকেশন পরিষেবা বিকল্প খুলুন।
ফ্যামিলি অ্যাকাউন্ট
আপনার ডিভাইসে বাচ্চাদের জন্য Google অ্যাকাউন্ট থাকলে, কোনও অভিভাবক Family Link-এর মাধ্যমে বাচ্চার ডিভাইসের মনিটর করার সুবিধা চালু করতে পারেন। লোকেশন মনিটর করার সুবিধা চালু করা থাকলে, Google Play পরিষেবা বাচ্চার ডিভাইসে বিভিন্ন সময় ব্যাকগ্রাউন্ডে লোকেশন সংক্রান্ত তথ্য অ্যাক্সেস করতে পারে। আপনার সন্তানের Android ডিভাইস সংক্রান্ত লোকেশন কীভাবে খুঁজবেন ও ম্যানেজ করবেন তা জানুন
সুরক্ষা ফিচার

সুরক্ষা ফিচারের মাধ্যমে আপনাকে সহায়তা করতে Google Play পরিষেবা, ব্যাকগ্রাউন্ডে কখনও কখনও আপনার লোকেশন সম্পর্কিত তথ্য অ্যাক্সেস করতে পারে যেমন:

  • আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ডিভাইস খোঁজার চেষ্টা করার সময়, Find Hub আপনার লোকেশন ব্যবহার করতে পারে।
    • পরামর্শ: Android ডিভাইসে আপনার Find Hub সেটিংস ম্যানেজ করতে, সেটিংস এবং তারপর Google এবং তারপর Find Hub খুলুন।
  • Smart Lock ফিচার নির্দিষ্ট লোকেশনে আপনার ডিভাইস আনলক রাখার অনুমতি দেয়।
    • পরামর্শ: আপনার Android ডিভাইসে, Smart Lock সেটিংস ম্যানেজ করতে, সেটিংস এবং তারপর সুরক্ষা এবং তারপর স্মার্ট লক এবং তারপর বিশ্বস্ত জায়গা বিকল্প খুলুন।
  • আপনার ডিজিটাল পেমেন্ট ট্রানজ্যাকশন রক্ষা করতে, প্রতারণা শনাক্তকরণের জন্য Google Play পরিষেবা আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে।
  • ট্রানজ্যাকশন যাচাই করার জন্য সাহায্য করতে, আপনার ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে স্টোর মধ্যস্থ কেনাকাটা করার সময় রসিদ সহ স্টোরের লোকেশন এবং ব্যবসায়ী সম্পর্কিত তথ্য প্রদান করতে, Google Play পরিষেবা আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে।

আশেপাশের ডিভাইস খুঁজে নিন ও কানেক্ট করুন 

Google Play পরিষেবা আশেপাশের ডিভাইস খুঁজতে এবং তার সাথে কানেক্ট করতে, বিভিন্ন সময় ব্যাকগ্রাউন্ডে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে। যেমন, আপনি এগুলি করতে পারেন:

  • Android TV বা Wear OS-এর মতো নতুন কোনও ডিভাইসে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে, ফোন ব্যবহার করুন
  • আপনার সেভ থাকা ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং ক্রেডেনশিয়াল অন্য ডিভাইসের সাথে শেয়ার করুন
  • কাছাকাছি Chromecast চালু করা আছে এমন ডিভাইসে মিডিয়া ডিসকভার ও কাস্ট করুন
  • নিরাপদে শেয়ার করতে এবং ফাইল পেতে 'নিয়ারবাই শেয়ার' ব্যবহার করুন 

পরামর্শ: আপনার Android ডিভাইসে 'কাস্ট করা' এবং 'নিয়ারবাই শেয়ার'-এর জন্য সেটিংস পরিবর্তন করতে,  সেটিংস এবং তারপর Google এবং তারপর ডিভাইস ও শেয়ার করার সুবিধা-এ যান।

গুরুত্বপূর্ণ: আপনার ডিভাইস Android 11 বা তার আগের ভার্সন ব্যবহার করলে, কিছু পরিষেবা যা আশেপাশের ডিভাইসের সাথে ইন্টার‌্যাক্ট করতে আশেপাশের ডিভাইস সম্পর্কিত অনুমতি (শুধুমাত্র Android 12 এবং তার পরবর্তী ভার্সনে উপলভ্য) ব্যবহার করে, এর পরিবর্তে 'লোকেশন' সম্পর্কিত অনুমতি ব্যবহার করতে পারে। 

ডিভাইসের আরও ফিচার

গুরুত্বপূর্ণ: আপনি কখন লোকেশন ভিত্তিক রিমাইন্ডার সেট-আপ করেছেন, সেই বিষয়ে Google Assistant-এর মতো Google-এর অন্যান্য প্রোডাক্ট ও পরিষেবা যাতে আপনাকে জানাতে পারে, তারজন্য অনুমতি দিতে Google Play পরিষেবা কখনও কখনও ব্যাকগ্রাউন্ডে আপনার লোকেশন ব্যবহার করতে পারে।

  • ডিভাইস বিজ্ঞপ্তি সম্পর্কিত পরিষেবা: Google Play পরিষেবা আপনাকে বিজ্ঞপ্তি পাঠাতে বা কন্টেন্ট সম্পর্কিত আপডেট চেক করতে অ্যাপ এবং পরিষেবাকে অনুমতি দেয়। আপনার ডিভাইসে অ্যাপ থেকে আপনি যাতে সময় মতো বিজ্ঞপ্তি এবং আপডেট পেতে পারেন তা নিশ্চিত করতে, এই পরিষেবা ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সময় ওয়াই-ফাই সম্পর্কিত তথ্য অ্যাক্সেস করে।
  • লোকেশন-ভিত্তিক টাইমজোন: আপনার ডিভাইসের টাইমজোন সেট করতে Google Play পরিষেবা বিভিন্ন সময় আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে।
    • আপনার Android ডিভাইসে টাইমজোনের সেটিংস ম্যানেজ করতে, সেটিং এবং তারপর সিস্টেম এবং তারপর তারিখ ও সময় বিকল্প খুলুন।
  • ফিটনেস: Google Play পরিষেবা, কানেক্ট করা অ্যাপকে আপনার ফিটনেস এবং লোকেশন সম্পর্কিত তথ্য ব্যাকগ্রাউন্ডে অ্যাক্সেস করতে অনুমতি দেয়। কানেক্ট করা অ্যাপ শেয়ার করার সুবিধা কীভাবে আপনার Google Fit ডেটার সাথে কাজ করে তা জানুন

অন্য অ্যাপ এবং পরিষেবার জন্য লোকেশনের অ্যাক্সেস

আপনার ডিভাইসের লোকেশন সেটিং চালু করা থাকলে এবং অ্যাপের কাছে উপযুক্ত লোকেশন সম্পর্কিত অনুমতি থাকলে, Google Play পরিষেবা এইসব অ্যাপকে ডিভাইসের লোকেশন সম্পর্কে অনুমান প্রদান করতে পারে যেমন, ডিভাইসের অ্যাপ ও পরিষেবা আপনাকে দিকনির্দেশ দিতে বা দৌড় সম্পর্কে ট্র্যাক রাখতে সাহায্য করার জন্য লোকেশনের তথ্য ব্যবহার করে। এটি চালু করতে, Google Play পরিষেবা সেন্সর ডেটার সাথে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য অ্যাক্সেস করতে পারে।

'Google লোকেশন অ্যাকুরেসি' চালু করা থাকলে, লোকেশন সম্পর্কিত অনুমতি আছে এমন অ্যাপকে সঠিক আনুমানিক লোকেশন সম্পর্কিত তথ্য দিতে Google জিপিএস ও সেন্সরের তথ্য ছাড়াও ওয়াই-ফাই এবং মোবাইল নেটওয়ার্কের মতো সিগন্যাল ব্যবহার করে। এটি করার জন্য, Google কখনও কখনও ব্যাকগ্রাউন্ডে আপনার ডিভাইস থেকে লোকেশন ডেটা সংগ্রহ করতে পারে এবং লোকেশন অ্যাকুরেসি উন্নত করতে ও লোকেশন-ভিত্তিক পরিষেবা প্রদান করতে পরিচয় গোপন করে এটি ব্যবহার করতে পারে।

পরামর্শ:

  • আপনার Android ডিভাইসে 'Google লোকেশন অ্যাকুরেসি' ম্যানেজ করতে, সেটিংস এবং তারপর লোকেশন এবং তারপর Google লোকেশন অ্যাকুরেসি বিকল্প খুলুন।
  • Android 12 বা পরবর্তী ভার্সন আছে এমন ডিভাইসের জন্য, সেটিংস এবং তারপর লোকেশন এবং তারপর লোকেশন পরিষেবা এবং তারপর Google লোকেশন অ্যাকুরেসি বিকল্প খুলুন।

আপনি Google Play পরিষেবার জন্য লোকেশন সম্পর্কিত অনুমতি বন্ধ করতে পারবেন না কারণ, আপনার ডিভাইসে লোকেশন সম্পর্কিত তথ্য অ্যাক্সেস করতে সব অ্যাপ ও পরিষেবার জন্য Google Play পরিষেবা সিস্টেম পরিষেবা প্রদান করে। আপনার ডিভাইসের জন্য লোকেশন সেটিং ম্যানেজ করা সম্পর্কে জানুন

Google কীভাবে আপনার তথ্য ম্যানেজ করে

বিশ্লেষণের উদ্দেশ্যে, কিছু ফিচার চালু করার জন্য Google Play পরিষেবা কিছু তথ্য সংগ্রহ করে Google-এ পাঠাতে পারে, তাতে ক্র্যাশ লগ ও ডায়াগনস্টিকস সংক্রান্ত তথ্যও থাকতে পারে। Google যেসব তথ্য সংগ্রহ করে তার সবই Google-এর গোপনীয়তা নীতি অনুসারে ম্যানেজ করা হয়।

Google কীভাবে লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে তা জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

false
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
16758164277057715920
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
false
false
false
false
false