Important: We’re currently updating settings for Google Search services, which include Search, Maps, Shopping, Flights, Hotels, Translate, and News. These are rolling out gradually over the next few months. If the settings in this article do not match what you see, history and personalized recommendations for Search services are still controlled by Web & App Activity.
টাইমলাইন, আপনার সাইন-ইন করা প্রত্যেকটি ডিভাইসে আপনার ঘুরে দেখা জায়গা ও রুট সংক্রান্ত ডেটা, Google Maps টাইমলাইনে অটোমেটিক সেভ করার মাধ্যমে আপনি অতীতে কোথায় কোথায় গেছেন তা জানতে সাহায্য করে। আপনি যেকোনও সময়, Google Maps টাইমলাইন এডিট করতে বা আপনার টাইমলাইন ডেটা মুছে দিতে পারবেন।
- আপনার টাইমলাইন ডেটার ব্যাক-আপ নেওয়ার সময় Maps, Google-এর সার্ভারে ডেটার এনক্রিপটেড কপি সেভ করে।
- আপনার ফোন হারিয়ে গেলে বা ভেঙে গেলেও, ব্যাক-আপ নেওয়ার সুবিধা চালু করা থাকলে, আপনার ডেটা অন্য ডিভাইসে ইমপোর্ট করতে পারবেন।
আপনার ডিভাইসের ডেটা সরাসরি আপনার Google Maps টাইমলাইনে দেখানো হয়, তাই আপনার কম্পিউটারে Maps-এর জন্য টাইমলাইন আর উপলভ্য হবে না। Google Maps টাইমলাইন ব্যবহার করতে, Google Maps অ্যাপ ডাউনলোড করুন।
নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে
ডিফল্ট হিসেবে আপনার Google অ্যাকাউন্টের জন্য টাইমলাইন বন্ধ করা থাকে এবং শুধু আপনি অপ্ট-ইন করলেই এটি চালু করা যায়।
আপনার অটোমেটিক মুছে দেওয়ার সেটিংসের উপর ভিত্তি করে অথবা আপনি মুছে দেওয়ার আগে পর্যন্ত, আপনার টাইমলাইন সংক্রান্ত তথ্য সেভ করা থাকবে। আপনি যেকোনও সময় আমার Google অ্যাক্টিভিটি থেকে অ্যাকাউন্টের জন্য টাইমলাইন বন্ধ করতে অথবা এটির সব তথ্য মুছে দিতে পারবেন। Google Maps-এ আপনার টাইমলাইনের শুধু কিছু অংশ কীভাবে মুছতে হয় তা জানুন।