ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৪
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ডলার

দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের জোরালো প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এই হিসাবে জুন মাসের প্রথম দুই সপ্তাহে প্রতিদিন গড়ে দেশে ১০ কোটি ৮৩ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন মোট ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। সেই তুলনায় বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে শুরু করে ১৫ জুন পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

চলতি বছরের গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত এপ্রিল মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

তবে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড হয়েছিল চলতি বছর মার্চ মাসে, যখন প্রবাসীরা এক মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন।

চলতি বছরের প্রথম দিকের অন্যান্য মাসের মধ্যে ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় আসে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা সব মিলিয়ে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের বিশাল রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে যে-কোনো নির্দিষ্ট অর্থবছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram