ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৮
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা, আহত একাধিক

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাইকে ঘোষণা দিয়ে বনকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। ১৭ জুন বিকালে বনবিভাগের পরিচালিত এ অভিযানে উচ্ছেদকারীদের উপর একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে জানা গেছে।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, ‘সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ ঠেকাতে সাধারণ মানুষকে উসকানি দিতে স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দেয়। মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।’

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, হামলায় কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এই হামলায় নেতৃত্ব দেওয়া অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram