

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে শারমিন আক্তার নামে এক মা নিহত হয়েছেন। নিহত শারমিন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী।
বুধবার (১৭ জুন) দুপুরে বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার সোহরাব হোসেন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর শারমিন তার দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে শাহিরা তাসনিমকে নিয়ে বের হলে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেছে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
