সেমিস্টার সমাপনীতে ৭ দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

১৭ জুন ২০২৬, ০৬:১৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র আশুরা ও সেমিস্টার সমাপনী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা সাত দিনের ছুটি পাচ্ছেন। আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস বন্ধ থাকবে। ফলে দীর্ঘদিন পর সেমিস্টার শেষে স্বল্প সময়ের বিরতির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ছুটিকালে সব একাডেমিক ক্লাস বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।

ছুটির বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বলেন, করোনা মহামারির পর এই প্রথম শিক্ষার্থীদের জন্য সেমিস্টার সমাপনী ছুটি চালু করা হচ্ছে। সেশনজটের কারণে গত কয়েক বছর এ ছুটি কার্যকর ছিল না। এখন থেকে প্রতিবছর জুন ও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শিক্ষার্থীরা এ ছুটির সুযোগ পাবেন।

হজের ফি আরও কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
×