মেঘনার চরে আটকা দেড় শতাধিক পর্যটক, ৫ ঘণ্টা পর উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর চর আব্দুল্লাহ

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর চর আব্দুল্লাহ © ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়েছিলেন দেড় শতাধিক পর্যটক। প্রায় ৫ ঘণ্টা পর তাদের উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৩০ মে) সকালে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আটকা পড়া পর্যটকদের চর থেকে উদ্ধার করে আলেকজান্ডারে নিয়ে আসা হয়। এর আগে বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যান। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকিতে আর তাদের ফেরা হয়নি।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, চরে দেড় শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। নদীতে জোয়ার আসার পর রাতে তাদেরকে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক থেকে কলেজ সব স্তরে শিক্ষক সংকট, নিয়োগে বিলম্বের কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রামগতির ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ‘আটকে পড়া পর্যটকদের নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। খবর পেয়ে সেখানে থানা ও নৌ পুলিশ পাঠানো হয়। রাতে তাদেরকে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। সবাই বাড়ি ফিরেছে।’

আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬