ব্রাজিল সমর্থকদের শোডাউনে এসে প্রাণ গেল একজনের

১৩ জুন ২০২৬, ০৮:০১ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ PM
ভোলায় ব্রাজিল সমর্থকদের শোডাউনে নিহত ১

ভোলায় ব্রাজিল সমর্থকদের শোডাউনে নিহত ১ © টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬কে ঘিরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (২৮) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ (২৪) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার করিম চৌধুরীর দোকান সংলগ্ন (ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দের পোল বাজার এলাকার মুন্সিবাড়ির মৃত মাকসুদুল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বোরহানউদ্দিন পৌর ভবনের সামনে থেকে ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতখান রাস্তার মোড়ে পৌঁছানোর পর সমর্থকেরা সড়কের পাশে ব্রাজিলের জার্সি পরিহিত এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। ধারণা করা হচ্ছে, ইসমাইল হোসেন বাবুল শোভাযাত্রায় অংশ নেওয়ার লক্ষ্যে নিজ বাড়ি থেকে উপজেলা সদরের দিকে আসছিলেন। ‎ 

‎ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফটোগ্রাফার শাকিল বলেন, ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রার ড্রোন ফুটেজ ধারণের উদ্দেশ্যে আমি আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিলাম। এ সময় কুঞ্জেরহাট দিক থেকে দ্রুতগতিতে আসা একটি জিক্সার মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কংক্রিটের ব্লকের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
 
এদিকে আহত আরে ব্রাজিল সমর্থক সবুজের চাচী লাইজু বেগম বলেন, দ্রুতগতিতে আসা বাবুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সবুজকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে সবুজকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। 

ব্রজিল সমর্থকদের কয়েকজন জানান, শোভাযাত্রাটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্ঘটনা ঘটে। পরে তারা বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাফসানা বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবুলকে মৃত ঘোষণা করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রঝড়ের শঙ্কায় ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
  • ০৫ জুলাই ২০২৬
৩ পরিবর্তন প্যারাগুয়ের, ফ্রান্সের একাদশে কারা?
  • ০৫ জুলাই ২০২৬
৫৫ বছর পর বীর মুক্তিযোদ্ধার পেট থেকে গুলি অপসারণ
  • ০৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো
  • ০৫ জুলাই ২০২৬
সিলেট যাওয়া হলো না নতুন ডিসির, ফিরলেন বিমানবন্দর থেকেই
  • ০৫ জুলাই ২০২৬
দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • ০৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence