শূন্য উপস্থিতি

এম এম কলেজে ১৯ শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র

০৮ জুন ২০২৬, ০৫:১৪ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:১৭ PM
এম এম কলেজ ও নোটিশ

এম এম কলেজ ও নোটিশ © সংগৃহীত

ক্লাসে শূন্য উপস্থিতি থাকায় যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে একাদশ শ্রেণির ১৯ শিক্ষার্থীকে বাধ্যতামূলতভাবে ছাড়পত্র গ্রহণ করার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি কলেজের ওয়েবসাইড ও ফেসবুকে দেওয়া হয়েছে। 

রবিবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম।

অধ্যক্ষ জানান, যশোর এম এম কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ২১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর থেকে এক দিনও ক্লাসে অংশ নেয়নি। এই ১৯ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে তিনজন। মানবিক বিভাগে রয়েছে ১৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে তিনজন।

শূন্য উপস্থিতির কারণে এসব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ছাড়পত্র নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের বেঁধে দেওয়া সময় আগামী ২০ জুনের মধ্যে এসব শিক্ষার্থীকে কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র না নিলে পরবর্তী সময়ে কলেজের কোনো পরীক্ষা ও ক্লাসে তাদের অংশ নিতে দেওয়া হবে না।

‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×