ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে ১৩১ রানে থামল টাইগাররা

১৭ জুন ২০২৬, ০৩:৪৫ PM
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ © সংগৃহীত

ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩১ রানে থেমেছে বাংলাদেশ। নতুন অধিনায়ক ও নতুন প্রত্যাশা থাকলেও ব্যাট হাতে স্বপ্নের শুরুটা রাঙাতে পারেনি টাইগাররা। শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে ব্যর্থ হয় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই সব উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে ইনিংস।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়। ইনিংসের শুরুটা খারাপ ছিল না। তবে ২৬ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ৯ বলে ১০ রান করে আউট হন তানজিদ তামিম।

তামিমের বিদায়ের দুই ওভার পরই ফিরে যান আরেক ওপেনার সাইফ হাসান। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ এই ডানহাতি ব্যাটার রেনশোর বলে মুখস্থ শট খেলতে গিয়ে মিডঅফে ক্যাচ দেন। তিনি ১৪ বলে ২০ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়। ছক্কা হাঁকিয়ে নেতৃত্বের শুরু করলেও বেশি দূর যেতে পারেননি তিনি। অ্যাডাম জাম্পার গুগলিতে বোল্ড হয়ে ফেরেন ৮ রান করে। হৃদয়ের পর সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। জাম্পার বলেই ১৮ বলে ১৭ রান করে আউট হন তিনি।

পাঁচ নম্বরে নামা জাকের আলী ইমনও সুবিধা করতে পারেননি। বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন তিনি। এতে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় স্কোর গড়ার আশা ধাক্কা খায় বাংলাদেশের।

এরপর শামীম পাটোয়ারীর বাজে শটে ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে দলটি। কিছুটা আশা জাগান অভিষিক্ত সাকলাইন, ছক্কা মেরে শুরু করলেও ১০ বলে ১০ রান করে ফিরেন তিনি। তার বিদায়ের পর রিশাদ হোসেন ৩ রান করে আউট হলে ১০০ রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।

‘বিয়ে করতে পারছে না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিন ডিউটি…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
×