শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি

১০ মে ২০২৬, ০২:২২ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০২:২৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ-সংক্রান্ত জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, টেকনিক্যাল কোনো জটিলতা না হলে শিগগিরই শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পাবেন।

জানা গেছে, মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৭৩৬ জন ও কলেজের ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।

গত ২৮ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে গত ২২ এপ্রিল এমপিরওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়। ২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে। তবে এখনো তারা এপ্রিলের বেতন-ভাতা পাননি।

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬