কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের নিন্দা জেবিএবির

১৭ মে ২০২৬, ০৩:১৩ PM
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুস সবুরকে অপহরণ, মুক্তিপণ আদায় এবং ভল্টের চাবির জন্য পৈশাচিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)। 

আজ রবিবার (১৭ মে) সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়ার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পরিবহনের অপেক্ষায় ছিলেন ম্যানেজার আব্দুস সবুর। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা প্রায় চার ঘণ্টা ধরে চলন্ত মাইক্রোবাসে তার চোখ-মুখ ও হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে নৃশংস নির্যাতন চালায়।

অপহরণকারীরা ভল্টের চাবির জন্য তাকে প্রচণ্ড মারধর করে এবং তার মোবাইল ব্যবহার করে স্বজনদের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেবিএবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নেতারা বলেন, প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস ঘটনায় সারা দেশের ব্যাংকারদের মধ্যে বিশেষ করে ম্যানেজার ও ক্যাশিয়ারদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংগঠনটি ব্যাংক ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাশ ভল্ট চাবি বহনকারীদের জন্য ঝুঁকিভাতা এবং পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট পয়েন্ট ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে। একইসঙ্গে আহত আব্দুস সবুরের চিকিৎসার পূর্ণ ব্যয়ভার বহন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ব্রাজিল আগের মতো আর বড় ফেবারিট নয়, বলছে নরওয়ে
  • ০৫ জুলাই ২০২৬
বজ্রঝড়ের শঙ্কায় ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
  • ০৫ জুলাই ২০২৬
৩ পরিবর্তন প্যারাগুয়ের, ফ্রান্সের একাদশে কারা?
  • ০৫ জুলাই ২০২৬
৫৫ বছর পর বীর মুক্তিযোদ্ধার পেট থেকে গুলি অপসারণ
  • ০৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো
  • ০৫ জুলাই ২০২৬
সিলেট যাওয়া হলো না নতুন ডিসির, ফিরলেন বিমানবন্দর থেকেই
  • ০৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence