যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

১৭ জুন ২০২৬, ০৬:৪১ PM
 এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বছর নতুন একটি মডেলসহ ৮ ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও ব্যবহার করা যাবে নন প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি।

নতুন যুক্ত হওয়া মডেলটি হলো  এফএক্স-৯৯১সিডব্লিউ। বুধবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এসব ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

নির্ধারিত মডেলগুলো হলো, এফএক্স-৮২এমএস, এফএক্স- ১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ। 

প্রসঙ্গত, গত বছর এফএক্স- ১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফ এক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস প্লাস- এই সাত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছিল বোর্ড।

শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
×