পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ

২৬ মার্চ ২০২৬, ১০:৫১ PM
পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ

পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ © সংগৃহীত ও সম্পাদিত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় জাহান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী তাজবীদ মারা গেছে। গতকাল বুধবার (২৫ মার্চ) বাস দুর্ঘটনার পর তার লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাহান ইন্টারন্যাশনাল স্কুল।

শিশু তাজবীদ ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানটির মিরপুর শাখার ছাত্র ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, গতদিন ফেরিঘাটে পানিতে তলিয়ে যাওয়া বাস দুর্ঘটনায় আমাদের মিরপুর ব্রাঞ্চের মেধাবী শিক্ষার্থী তাজবীদ-এর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এতে আরও বলা হয়, আমরা মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে দোয়া করি, ভবিষ্যতে যেন এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আর দেখতে না হয়।

‘বিয়ে করতে পারছে না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিন ডিউটি…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
×