ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মা-শিশুর ভাইরাল ছবিটি এআই জেনারেটেড

২৮ মে ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা

কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা © সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। তাণ্ডবের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় অনেককেই। এরকম একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা।

ওই ছবিটিতে দেখা যায়, অঝোরে বৃষ্টি ঝরছে। ভাঙা ঘরের টিনের চাল ভেদ করে পড়ছে পানি। নিচে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা।

তবে যাচাই করে দেখা গেছে, এই ছবির সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল কিংবা ভোলার চরফ্যাশনের কোনও সম্পর্ক নাই। এমনকি ছবিটিতে একটু খেয়াল করলেই কিছু অসংগতি চোখে পড়ে। যেমন-নারীর ডান হাতের আঙুল চারটি আবার ডান পায়ে আঙুল ছয়টি।

May be an image of text

গত মার্চে একই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর ফ্যাক্ট চেক করে নিউজমোবাইল.ইন নামে একটি সংবাদমাধ্যম।

তারা জানায়, হাইভ (HIVE) নামে একটি এইআই জেনারেটেড কনটেন্ট নির্ণায়ক টুল ব্যবহার করে তারা নিশ্চিত হয়েছে যে, ছবিটি শতভাগ আর্টিফিশিয়াল।

 
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×