বন্যায় মৃত্যুর সংখ্যা নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়

২৩ আগস্ট ২০২৪, ১০:১২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বন্যায় মৃত্যুর সংখ্যা নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়

বন্যায় মৃত্যুর সংখ্যা নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয় © সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেনিতে বাচ্চাসহ ৪২৮ জনের মৃত্যু, নোয়াখালীতে ৩৮৫ জনের মৃত্যু, কুমিল্লাতে ১০৩ জনের মৃত্যু শিরোনামে যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ড ঘুরতে দেখা যায়। শুক্রবার (২৩ আগস্ট) অনেক জনকে সংবাদটি ফেসবুকে শেয়ার করতে দেখা যায়।

দ্যা ডেইলি ক্যাম্পাসের ফ্যাক্টচেকে জানা যায়, যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এবং তাদের নিউজে এ ধরনের কোনও সংবাদ প্রচার করা হয় নি। ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া। এছাড়া প্রকাশিত সংবাদটির কোন সত্যতা খুঁজে পাওয়া যায় নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

গত বুধবার (২১ আগস্ট) থেকে ফেনীসহ আট জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। তবে তার কয়েকদিন আগে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে অনেক জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে বৃহস্পতিবার আরও চার জেলার অনেক জায়গা তলিয়ে যায়।

‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×