মেসিকে নিয়ে হলান্ডের পোস্ট: ‘ও একটা উন্মাদ’

১৭ জুন ২০২৬, ০১:০৫ PM
লিওনেল মেসি ও আর্লিং হলান্ড

লিওনেল মেসি ও আর্লিং হলান্ড © সংগৃহীত

ক্যানসাসের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকের রেশ এখনো কাটেনি ফুটবলবিশ্বে। আলজেরিয়ার বিপক্ষে মেসির সেই অতিমানবীয় পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেসিকে নিয়ে এবার এক চমকপ্রদ ও মজাদার পোস্ট করেছেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড।

বিশ্বকাপের একইদিনে নিজের ম্যাচে দুর্দান্ত এক জোড়া গোল করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির হ্যাটট্রিক নিয়ে হলান্ড লেখেন, ‘হি'য এ ম্যাডম্যান’, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মেসি একটা উন্মাদ!’ 

নিজে একইরাতে জোড়া গোল করে লাইমলাইটে থাকার পরও হলান্ডের এই সরল স্বীকারোক্তি আর মেসির প্রতি মুগ্ধতা ফুটবলপ্রেমীদের দারুণ আনন্দ দিচ্ছে। নিজের অতিমানবীয় পারফরম্যান্স দিয়ে যে হলান্ডের মতো বর্তমান প্রজন্মের সেরা স্ট্রাইকারদেরও স্তব্ধ করে দেওয়া যায়, ৩৮ বছর বয়সী মেসি ক্যানসাসের রাতে আরও একবার সেটিই প্রমাণ করলেন।

হজের ফি আরও কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
×