জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধায় গোবিপ্রবিতে এসকায়েফের গবেষণা সহায়তা

১১ আগস্ট ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
গোবিপ্রবিতে এসকায়েফের গবেষণা সহায়তা

গোবিপ্রবিতে এসকায়েফের গবেষণা সহায়তা © টিডিসি ফটো

জুলাই শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণায় সহায়তা হিসেবে আধুনিক গবেষণা সরঞ্জামাদি প্রদান করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের হাতে এসকায়েফের প্রতিনিধিরা এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। সরঞ্জামাদির মধ্যে রয়েছে মাইক্রোস্কোপ, ল্যাকটোমিটার, অটোক্লেভ মেশিন, সিঙ্গেল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট, পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এসকায়েফের প্রতিনিধি ডা. প্রাণ গোপাল চক্রবর্তী ও ডা. মো. রাজিবুল হাসান এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দেবে এআই অ্যাপ ‘মনতরঙ্গ’, অভিনব উদ্যোগ

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এসকায়েফের এই উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন প্রদান শুরু করেছে, যা এ বিভাগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। 

আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬