আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট

১৫ জুন ২০২৬, ১১:২৯ AM
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি ফটো

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে এ রিট দায়ের করেন তিনি।

এ বিষয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এই রিট দায়েরের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।

এর আগে গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে এই বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।

এর আগে, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্যু ঘটে। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিন। সদ্যজাত এসব শিশুর নাম রাখা না হওয়ায় তাদের মায়েদের নামের মাধ্যমে শনাক্ত করা হচ্ছিল। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন এক নবজাতকের বাবা হাবিবুর রহমান।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান তদন্ত কমিটি ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষও নিজস্ব তদন্ত কমিটি গঠন করে। শুরুতে তারা ওই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জানায় প্রতিবেদনটি প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
×