খাবার খেয়ে অসুস্থ হয়ে ১৭ নার্সিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

অসুস্থ শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

অসুস্থ শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে © সংগৃহীত

রাজশাহীতে ভিজিটে গিয়ে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের ১৭ জন শিক্ষার্থী। বুধবার (২০ মে) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা জানায়, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নার্সিং শিক্ষার্থীরা তাদের শিক্ষার অংশ হিসেবে পাবনা মেন্টাল হাসপাতাল ভিজিটে যায়। ভিজিট চলাকালে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করেন। পরে একে একে মোট ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যায় ১৭ জন শিক্ষার্থী ভর্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ও গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মেডিসিন ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল আছে।

রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ আহানারা বেগম বলেন, ‘আজ ভিজিটে গিয়ে খাবার খাওয়ার পর কিছু শিক্ষার্থী আসুস্থ্য হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের শিক্ষক ও ছাত্রছাত্রীরা আছে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬