গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ PM
গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রাপ্ত তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রাপ্ত তারকারা © সংগৃহীত

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এর ৬৮তম আসরে লস অ্যাঞ্জেলেসে বসেছিল তারার মেলা। ২০২৬ সালের এই আসরে সঙ্গীত জগতের সেরার সেরাদের সম্মানিত করা হয়েছে, যেখানে সঞ্চালকের আসনে ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। এবারের গ্র্যামিতে দাপট দেখিয়েছেন র‌্যাপার কেন্ড্রিক লামার, গায়িকা ব্যাড বানি এবং পপ আইকন লেডি গাগা। ভারতীয় শিল্পীদের মধ্যে অনুষ্কা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি মনোনয়ন পেয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও শেষ পর্যন্ত বড় কোনো পুরস্কার ভারতের ঝুলিতে আসেনি। তবে লাইভ পারফর্ম্যান্সে সাবরিনা কার্পেন্টার, ব্রুনো মার্স, পোস্ট ম্যালোন এবং লরিন হিল শ্রোতাদের দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছেন।

যদিও ভারতের ঝুলিতে আসেনি কোনও বড় পুরস্কার। একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছরে সেরার তালিকায় কারা?

বছরের সেরা অ্যালবাম- Debi Tirar Mas Fotos - ব্যাড বানি

বর্ষসেরা রেকর্ড- লুথার - SZA-এর সঙ্গে কেন্ড্রিক লামার

সেরা ল্যাটিন আরবান অ্যালবাম- Debi Tirar Mas Fotos - Bad Bunny

বেস্ট পপ একক পারফর্ম্যান্স- মেসি - লোলা ইয়ং

বছরের সেরা গান- ওয়াইল্ডফ্লাওয়ার - বিলি আইলিশ

সেরা নতুন শিল্পী- অলিভিয়া ডিন

সেরা পপ ভোকাল অ্যালবাম- মেহেম - লেডি গাগা

সেরা র‍্যাপ অ্যালবাম-GNX - কেনড্রিক লামার

সেরা র‍্যাপ পারফর্ম্যান্স- ক্লিপস - চেইনস অ্যান্ড হুইপসের সঙ্গে কেন্ড্রিক লামার এবং ফ্যারেল উইলিয়ামস

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গান- কেপপ ডেমন হান্টার্সের গোল্ডেন

সেরা অ্যালবাম- ক্রোমাকোপিয়া

বর্ষসেরা গীতিকার- অ্যামি অ্যালেন

সেরা পপ গ্রুপ পারফর্ম্যান্স- ডিফাইং গ্র্যাভিটি- সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা সাউন্ডট্র্যাক- সিনার্স-এর শিল্পীরা

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা স্কোর সাউন্ডট্র্যাক (সুরকারের পুরস্কার)- সিনার্স- লুডভিগ গোরানসন

সেরা নৃত্য/ইলেকট্রনিক অ্যালবাম- EUSEXUA - FKA টুইগস

সেরা আর অ্যান্ড বি অ্যালবাম- মুট - লিওন থমাস

সেরা রক অ্যালবাম- নেভার এনাফ - টার্নস্টাইল

সেরা ল্যাটিন পপ অ্যালবাম- Cancionera- Natalia Lafourcade

সেরা মিউজিকা মেক্সিকানা অ্যালবাম- পালাব্রা দে টো’স (সেকা) - ক্যারিন লিওন

সেরা ঐতিহ্যবাহী পপ ভোকাল অ্যালবাম- অ্যা ম্যাটার অফ টাইম - লৌউফে

সেরা মিউজিক ভিডিও- অ্যাংজাইটি - দোয়েচি

সেরা সিনেমার গান- জন উইলিয়ামসের মিউজিক

সেরা কমেডি অ্যালবাম- ইওর ফ্রেনড, নাট বারগাটজ়ে- নাট বারগাটজ়ে।

সেরা অডিওবুক, গল্প বলা- মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অফ হিস হোলিনেস দ্য দালাই লামা- দালাই লামা

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬