যোগদান করেননি এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বে নূরে আলম

১৭ মে ২০২৬, ০২:০৮ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০২:০৮ PM
মুহম্মদ নূরে আলম সিদ্দিকী

মুহম্মদ নূরে আলম সিদ্দিকী © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বসহ রুটিন দায়িত্ব পেয়েছেন মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নূরে আলম সিদ্দিকী সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন সদস্য পদে কর্মরত। এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান যোগদান না করায় অতিরিক্ত হিসেবে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের (আর্থিক ও প্রশাসনিক দায়িত্বসহ) রুটিন দায়িত্ব দেওয়া হলো।   

‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×