৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

১৯ মে ২০২৬, ০৪:৩৭ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ নিয়ে সুখবর দিতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আসন্ন ঈদের আগে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হলেও সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ মে) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান রাজা আব্দুল হাই যোগদান না করায় সংস্থাটির সদস্য নূরে আলম সিদ্দিকীকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি বিজ্ঞপ্তি প্রকাশের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। নিয়মিত চেয়ারম্যান না আসা পর্যন্ত ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নূরে আলম সিদ্দিকী রুটিন দায়িত্ব পালন করছেন। আমরা যেন নিয়মিত বেতন-ভাতা পাই, এজন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। ফলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।’

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। সবচেয়ে বেশি শূন্য পদ সহকারী শিক্ষকের, ৪৪ হাজার ৬৯১টি। 

এছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮; সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক: ৪,০১৪; সহকারী মৌলভি ১১ হাজার ৬৯; কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯; ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬; ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩; ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬; ইবতেদায়ি শিক্ষক ৪৪৪; প্রশিক্ষক ৫১; প্রভাষক ৫ হাজার ৮৫২; শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫ এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।

জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬