‘নতুন কুঁড়ি স্পোর্টস’

মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ‘ম্যাজিক’

০৬ মে ২০২৬, ০৬:৫৩ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৬:৫৭ PM
ইভান রায়হান ইশান ও ইমরান খান

ইভান রায়হান ইশান ও ইমরান খান © সংগৃহীত

দেশজুড়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে মাঠ মাতান দুই কিশোর বিস্ময়। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের অবিশ্বাস্য লড়াইয়ে নজর কাড়েন ইভান রায়হান ইশান ও ইমরান খান। 

বুধবার (৬ মে) চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যেন টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে ১১০ রানের এক দানবীয় ইনিংস খেলেন। তার এই বিধ্বংসী ইনিংসে ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার ছিল। 

ইশানের ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি। জবাবে রান পাহাড়ের চাপে পিষ্ট হয়ে মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়, ফলে বিশাল জয় পায় কোতোয়ালি। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এমন ব্যাটিং শৈলী এখন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে।

এদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ক্রিকেট বালক বিভাগের খেলায় বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে এক অভাবনীয় স্পেল উপহার দেন ইমরান। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় প্রতিপক্ষের পাঁচটি উইকেট তুলে নেন তিনি। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা।

সারাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি এবং ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬