‘যে শিক্ষার আলোই পায়নি, তার টাকার গরমে শিক্ষাপ্রতিষ্ঠান চলা উচিত না’

১১ মার্চ ২০২৬, ০৮:৫১ AM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ AM
লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম

লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম © সংগৃহীত

অস্ট্রেলিয়া প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেছেন, যেই মানুষ শিক্ষার আলোই পায় নাই তার টাকার গরমে আর যাই হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলা উচিত না। আজ বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

পোস্টে তিনি লেখেন, আমার মনে হয় সরকারের তরফ থেকে একটা নিয়ম করা উচিত যে কোনো অশিক্ষিত বা নন-গ্র্যাজুয়েট লোকের দানের টাকায় কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বানানো যাবে না। কোনো অশিক্ষিত বা নন-গ্র্যাজুয়েট লোকের দান করা জমিতে যদি কোনো স্কুল কলেজ গড়ে ওঠে - সেটা অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত।

তিনি আরও লেখেন, যেই মানুষ শিক্ষার আলোই পায় নাই তার টাকার গরমে আর যাই হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলা উচিত না। দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হোক। এই নিয়মটি ঠিকঠাকমতো করতে পারলে আর কোনোদিনও কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে কোনোদিনও কোনো অশিক্ষিত লোক ঢুকতে পারবে না। হেব্বি হবে।

‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×