দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

১৭ জুন ২০২৬, ০৮:১৩ PM
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

বর্তমান সরকার গৃহিত আলোচিত ও জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টিকারী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজার জেলা সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৭ জুন) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসামানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছেন। এরপর দিনভর তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে ব্যস্ত সময় পাড় করেন। 

আজ বিকালে মৌলভীবাজার সদর উপজেলায় ‘মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়’ মাঠে চা বাগানের নারী শ্রমিক ও অন্যদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান শেষে জনসমাবেশও করেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অসুস্থ খালেদা রব্বানীকে দেখতে তার বাসায় যান। বিএনপির এই বর্ষিয়ান নেত্রীর বাসা মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে অসুস্থ বিএনপির এই প্রবীণ নেত্রী (প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ট) সাবেক এমপি খালেদা রব্বানী আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাতৃস্নেহে বুকে টেনে নেন। জড়িয়ে ধরেন এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। প্রধানমন্ত্রীও দলের এই বর্ষিয়ান নেত্রীকে উপযুক্ত সম্মান জানান। সেখানে একটি আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ: বিএনপি
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
×