নারায়ণগঞ্জে-৩ আসনে জামায়াত আগেই ভোট দেওয়ার দাবি অসত্য, সহকারী রিটার্নিং কর্মকর্তার ব্যাখ্যা

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ PM
ধনকুণ্ডা স্কুল কেন্দ্র

ধনকুণ্ডা স্কুল কেন্দ্র © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুল কেন্দ্রে জামায়াত আগেভাগে ভোট দিচ্ছে—এ ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ব্যালট বক্স ও ব্যালট পেপার প্রস্তুতি সংক্রান্ত অভিযোগ ওঠে। অভিযোগ তুলতে গিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করেন, প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং সেই সময়ের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন।

তবে সিদ্ধিরগঞ্জের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া যায়নি। মূলত প্রিজাইডিং কর্মকর্তা বশিরুল হক ও অন্যান্য কর্মকর্তারা নির্বাচনী কাগজপত্র গোছানোর কাজ করছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। তিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে যে কাজগুলো করা প্রয়োজন, প্রিজাইডিং কর্মকর্তারা সেগুলোই করছিলেন। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট মিলিয়ে দেখার কাজ চলছিল। বাইরের কেউ কেন্দ্রে ছিল না এবং কোনো দলীয় আলোচনা হয়নি। আমরা সবকিছু যাচাই করেছি। প্রিজাইডিং কর্মকর্তার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাইনি। তিনি অনৈতিক কোনো কাজও করেননি।’

আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬
‘বিয়ে করতে পারছেন না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিনই ডিউ…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬