শোকেস ১.০ জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

১৭ জুন ২০২৬, ০৬:০৭ PM
শোকেস ১.০: জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা

শোকেস ১.০: জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা © সৌজন্যে প্রাপ্ত

সপ্তাহব্যাপী পরিকল্পনা, প্রতিযোগিতা, সৃজনশীলতা ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘শোকেস ১.০: জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা’। লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে একটি বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালের মাধ্যমে।

এআইবিএ বিজনেস ক্লাব সিলেটের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা ও বাস্তবধর্মী সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘হাউস অব এইস’। প্রথম রানার-আপ হয় ‘আচারি বেগুন’ এবং দ্বিতীয় রানার-আপ হয় ‘টিম কোয়ান্টাম’।

আয়োজকরা বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান এবং প্রতিযোগিতার সফল বাস্তবায়নে অংশগ্রহণকারী, বিচারক, স্পন্সর, পার্টনার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, স্বেচ্ছাসেবক, ফ্যাকাল্টি সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া আয়োজনের সঙ্গে যুক্ত স্পন্সর, মিডিয়া পার্টনার ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। আয়োজকদের মতে, তাদের সহযোগিতাই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির এই জাতীয় প্ল্যাটফর্মকে সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আয়োজকরা জানান, ‘শোকেস ১.০’ শুধু একটি প্রতিযোগিতা ছিল না; এটি ছিল এমন একটি মঞ্চ, যেখানে উদ্ভাবনী চিন্তার সঙ্গে বাস্তব প্রয়োগের সমন্বয় ঘটেছে এবং ভবিষ্যতের নেতারা নিজেদের দক্ষতা ও সম্ভাবনার প্রমাণ দেওয়ার সুযোগ পেয়েছেন।

‘বিয়ে করতে পারছে না, করলেও ভেঙে যাচ্ছে’— বছরে ৩৬৫ দিন ডিউটি…
  • ১৭ জুন ২০২৬
বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক
  • ১৭ জুন ২০২৬
‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
×