আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াডের আয়োজন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

২০ জুন ২০২৩, ১০:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© টিডিসি ছবি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং এডমিশন এন্ড প্রোমোশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ‘আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়।
 
এই আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াডে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে। বিজয়ী হয়েছে বিজ্ঞান বিভাগের রায়হান হোসাইন; ১ম রানার্স আপ হয়েছে একই বিভাগের মিজানুর রহমান; ২য় রানার্স আপ হয়েছে বিজনেস বিভাগের তানজিদুল ইসলাম। 

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন গুলশান মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান এবং বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগণ, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও গুলশান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এই ইভেন্টের মূল লক্ষ্য হল শিক্ষার্থীরা যেনো তাদের জ্ঞান এবং দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং শিক্ষাক্রমের বাইরে তাদের জ্ঞান বাড়ানোর ব্যপারে উৎসাহিত হয়। 

উল্লেখ্য, ‘আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩’ দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ১ম পর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করবে। ২য় পর্যায়ে বিভিন্ন কলেজের বিজয়ীরা কুইজ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এবং সেরা তিন স্কোরকারী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক বিজয়ী আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩-এ তাদের কৃতিত্বের চিহ্ন হিসাবে পুরস্কারের অর্থ এবং একটি করে ক্রেস্ট পাবেন।

‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×