সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এখন থেকে দিতে হবে পরীক্ষা ফি: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

১৩ জুন ২০২৬, ০৫:৪৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনার ব্যয় মেটাতে শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণিভেদে নির্ধারিত হারে পরীক্ষা ফি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (১৩ জুন) রাজধানীর বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে গার্ল গাইডসের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে প্রধান শিক্ষককে স্লিপ বরাদ্দ দেওয়া হয়। তা দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় শিক্ষকদের পকেট থেকে টাকা খরচ করতে হয়। তাই শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয় না করে (শিক্ষার্থীদের থেকে) নির্ধারিত সীমার মধ্যে এ অর্থ নেওয়া যেতে পারে। তাই নির্ধারিত সীমার মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে এই অর্থ নেওয়া যেতে পারে। এটি কোনো অন্যায় কাজ নয়।

সচিব জানান, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে পরীক্ষা ফি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে স্লিপের বরাদ্দ সীমিত হলেও আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ফলে বিদ্যালয়গুলো আগের তুলনায় বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষার ফি নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আমি নিজেই ব্যাখ্যা দেব। বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়ে বেশি হারে পরীক্ষা ফি নেওয়ার উদাহরণ রয়েছে। শিক্ষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে পরীক্ষার মতো কার্যক্রম পরিচালনার জন্য বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়াই আমাদের লক্ষ্য।

ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
পবিপ্রবির হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • ১৭ জুন ২০২৬
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬…
  • ১৭ জুন ২০২৬
×