ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, তদন্তে ৯ সদস্যের কমিটি

০৩ মার্চ ২০২৬, ০২:২৮ PM
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট © ফাইল ছবি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (৩ মার্চ) গঠিত এ কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ননটেকের চিফ ইনস্ট্রাক্টর দেলোয়ার হোসেন মিয়াকে আহবায়ক করে গঠিত কমিটিতে সদস্যসচিব করা হয়েছে খাদ্য কৌশল বিভাগের ইনস্ট্রাক্টর তসলিম আলমকে। মঙ্গলবার (৩ মার্চ) লতিফ হল পশ্চিম শাখার তত্ত্বাবধায়ক তরুণ বাবুল দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু চলতি সপ্তাহে

তরুণ বাবুল বলেন, দুই পক্ষই নিজেদের মতো অভিযোগ করছে। তবে পুরো বিষয়টি তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত থেকেই সঠিক জিনিসটা উঠে আসবে। তিনি বলেন, এ ঘটনায় মোট ৫ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আশঙ্কামুক্ত থাকায় সবাইকে রিলিজ করা হয়েছে।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬