শিবিরের সঙ্গে সংঘর্ষ, ঢাকা পলিটেকনিক ছাত্রদল নেতাকে বহিষ্কার

০৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার (২ মার্চ) দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে।

এদিকে, সংঘর্ষের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হক শান্তকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। তবে বহিষ্কারাদেশ প্রদান করা এই নেতার পদবী জানানো হয়নি।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর শাখার অধীনস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হক শান্তকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ইংল্যান্ডের শুরুর একাদশে একাধিক চমক
  • ১৮ জুন ২০২৬
বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে হতাশার শুরু পর্তুগালের
  • ১৮ জুন ২০২৬
ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬