কারিগরির এইচএসসি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ

১৮ মে ২০২৬, ০২:২৬ PM , আপডেট: ১৮ মে ২০২৬, ০২:২৮ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ১ম বর্ষ ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (১৭ মে) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্দ্র নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দিতে হবে এবং খণ্ডকালীন শিক্ষককে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। কেন্দ্রসমূহকে কক্ষ পরিদর্শীর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে বোর্ডকে অবহিত করতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে (পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন হতে পাওয়া যাবে)। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট কেন্দ্র/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, বোর্ড কর্তৃক অনুমোদিত কেন্দ্রসমূহের তালিকা বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখা যাবে। নির্বাচিত কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অনিয়ম/অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কেন্দ্র বাতিল করা হবে।

সংশোধিত কেন্দ্র তালিকা দেখুন  এখানে

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬