চার জেলায় ১টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা

১৪ জুন ২০২৬, ১১:৩৭ AM , আপডেট: ১৪ জুন ২০২৬, ১১:৩৮ AM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

দেশের চার জেলায় বেলা ১টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। 

বিকট শব্দের প্রায় ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকায় ঘরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। রবিবার (১০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও ফেনী জেলার কিছু স্থানে ১৪ জুন বেলা ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের শব্দ শোনা গেলে, ঘরের বাইরে যাবেন না।

আরও পড়ুন: দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পূর্বাভাসটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা; এটি বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন বা শেষ হওয়ার পরেও যদি বজ্রপাতের শব্দ শোনা যায়, তবে সর্বশেষ বজ্রধ্বনি শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের আঘাতের ঝুঁকি থাকে।

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬