শুভেন্দুই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন?

০৬ মে ২০২৬, ০১:১৭ PM
অমিত শাহ ও শুভেন্দু অধিকারি

অমিত শাহ ও শুভেন্দু অধিকারি © সংগৃহীত

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সবুজ সংকেত পাওয়ায় তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথে এখন আর কোনো বাধা নেই। 

শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও জয়ী হয়েছেন। বঙ্গ বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে তিনি অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ। আজ কলকাতায় এসে অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। এই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। নিয়ম অনুযায়ী, পরিষদীয় দলনেতাই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই প্রক্রিয়ায় সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অমিত শাহর আজ বুধবার কলকাতায় আসার কথা রয়েছে। তবে তাঁর আগমনের সঠিক সময় নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। বিধায়কদের নিয়ে বৈঠকটি আজ অথবা আগামীকাল হতে পারে। সাধারণত কোনো রাজ্যে পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য অমিত শাহ নিজে পর্যবেক্ষক হন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাঁর এই বিশেষ ভূমিকা থেকে বোঝা যায়, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার জয়কে কতটা গুরুত্ব দিচ্ছে। 

শুভেন্দু অধিকারীর পাশাপাশি স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্যের নামও আলোচনায় আছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণে শুভেন্দু অধিকারীর পাল্লাই সবচেয়ে ভারী। অমিত শাহর মতে, শুভেন্দু ছাড়া এই পদের জন্য অন্য কোনো নাম মানানসই নয়।

নতুন সরকার পরিচালনার জন্য একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এই কমিটি বিভিন্ন নীতি নির্ধারণে মুখ্যমন্ত্রীকে সহায়তা করবে। আগামী ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন। মূলত বাংলা ও বাঙালি বিরোধী তকমা মুছতেই বিজেপি এই দিনটিকে বেছে নিয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানের স্থান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজভবনে জায়গার অভাব থাকায় ব্রিগেড ময়দান, শহিদ মিনার অথবা নেতাজি ইনডোর স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আজই শপথগ্রহণের স্থান চূড়ান্ত করা হবে।

বজ্রঝড়ের শঙ্কায় ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
  • ০৫ জুলাই ২০২৬
৩ পরিবর্তন প্যারাগুয়ের, ফ্রান্সের একাদশে কারা?
  • ০৫ জুলাই ২০২৬
৫৫ বছর পর বীর মুক্তিযোদ্ধার পেট থেকে গুলি অপসারণ
  • ০৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো
  • ০৫ জুলাই ২০২৬
সিলেট যাওয়া হলো না নতুন ডিসির, ফিরলেন বিমানবন্দর থেকেই
  • ০৫ জুলাই ২০২৬
দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • ০৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence