Logo
Logo
×

সারাদেশ

চাপ-প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না : ইসি মাছউদ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

চাপ-প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না : ইসি মাছউদ

মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসি মাছউদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি ) সীতাকুণ্ড ডিগ্রি কলেজে আয়োজিত এই সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ অনুসরণ করতে হবে।

তিনি বলেন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও ভোটগ্রহণকারী কর্মকর্তারাই নির্বাচনের মূল ভরকেন্দ্র। তাদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষ আচরণের ওপরই একটি নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করে। তাই কোনো ধরনের চাপ, প্রভাব বা প্রলোভনে কাছে নতি স্বীকার করবেন না।

সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম-৪ আসনের রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশকে কিছু দেওয়ার সুযোগ সবার জীবনে আসে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে। তিনি একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন