Logo
Logo
×

সারাদেশ

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০৬ পিএম

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনার ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন