Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে ঝড়ে গাছ উপড়ে মা-মেয়েসহ নিহত ৩

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম

জামালপুরে ঝড়ে গাছ উপড়ে মা-মেয়েসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ে নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রাতে নিহতরা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ তাদের বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা খুকি বেগমসহ তার দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। গাছের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন