Logo
Logo
×

অর্থনীতি

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭ অব ১৯৭২) এর ১০(৫) মো.  মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. মোস্তাকুর রহমানক গর্ভনর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লেখিত চুক্তিপত্র দ্বারা নির্ধারণ হবে। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। 

এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এদিকে আজ বুধবার দুপুরের দিকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় থেকে হঠাৎ বেরিয়ে যান গভর্নর। এ সময় পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন বাংলাদেশ ব্যাংকের কেউ না।

বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি এবং আমাকে রিমুভ করার আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে শুনেছি যে আমি পদে নেই। সেজন্য শোনার পর বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন