দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

