Logo
Logo
×

বিনোদন

সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তাঁর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকার গত ২২ অক্টোবর দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় কয়েকজনকে।

যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন