Logo
Logo
×

সংবাদ

রাজশাহীর সেই শিশুটিকে মৃত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

রাজশাহীর সেই শিশুটিকে মৃত ঘোষণা

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওযার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাতে গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের পাঠানো এক বার্তায় জানানো হয়, রাত ১০টায় ঘটনাস্থল থেকে প্রেস ব্রিফিং করবেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তার আগে রাত সোয়া নয়টার দিকে গর্তে পড়ার প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধারের খবর জানা যায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন