পুরান ঢাকার বাসায় এসি বিস্ফোরণে আগুন লেগে মা, বাবা ও ছেলে দগ্ধ
প্রতীকী ছবি
পুরান ঢাকার এক বাসায় এসি বিস্ফোরণের পর আগুন লেগে মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর দগ্ধ মুক্তার বেপারী, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিমঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

