Logo
Logo
×

সংবাদ

বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

Icon

বাসস

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

বিমান পরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।  আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎকারে এ আলোচনা হয়।

সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এক সরকারি তথ্য বিবরণীতে এই বৈঠকের কথা জানানো হয়।

বৈঠককালে উভয় পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতা চাওয়া হয়।

ওয়াশিংটন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন