Logo
Logo
×

সংবাদ

এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব: নাহিদ ইসলাম

গণতন্ত্র থেকে দেশ আবারও এক দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  তিনি বলেছেন, গণতন্ত্র থেকে দেশ আবারও এক দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কি না, সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।

আজ বুধবার সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঘটনা ও নিয়োগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আমরা একটা গণ-অভ্যুত্থান করেছি, গণ-অভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে আমরা অনেক ভুল করেছি। সে জন্য আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন