Logo
Logo
×

রাজনীতি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’র পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। আজ শনিবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল জানান, দেওয়ান আব্দুর রশীদ নীলুকে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নীলু এ দায়িত্ব পালন করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন