Logo
Logo
×

খেলা

আইসিসির সিদ্ধান্তে বিসিবির প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

আইসিসির সিদ্ধান্তে বিসিবির প্রতিক্রিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির ম্যানেজার আমজাদ হোসেন বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরপাদ না। সে ক্ষেত্রে আমরা অনুরোধ করেছিলাম শ্রীলংকায় খেলাটি স্থানান্তরের জন্য। বেশ কয়েক দফা মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। যেহেতু সাড়া দেয়নি, সে ক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আমজাদ হোসেন বলেন, সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এ জন্য এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন