Logo
Logo
×

খেলা

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি। 

উপদেষ্টার পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

ধন্যবাদ পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন